বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

রাজারহাটে দীর্ঘদিন পর উপজেলা বিএনপি’র কার্যালয় উদ্বোধন 

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধানঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় দীর্ঘদিন পর উপজেলা বিএনপি’র কার্যালয় উদ্বোধন হয়েছে। প্রায় দেড় যুগ ধরে রাজারহাট উপজেলায় বিএনপির কোনো নিজস্ব অফিস ছিল না। নেতাকর্মীদরা দলীয় কর্মকাণ্ড বিভিন্ন স্থান থেকে পরিচালনা করে আসছিল।

নতুন কার্যালয় উদ্বোধন করায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বৃহষ্পতিবার কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব, মোস্তাফিজার রহমান কার্যালয়ের উদ্ধোধন করেন।

উল্লেখ্য যে,২০০৭ সন থেকে রাজারহাট উপজেলা বিএনপি’র নিজস্ব কোন দলীয় কার্যালয় নেই। ফলে দলীয় নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যের ঘরে দলীয় কার্যক্রম চলে আসছিল। গত ২৭সেপ্টেম্বর ধারাবাহিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোঃ আনিছুর রহমান কে উপজেলা বিএনপি’র আহবায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পরে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এডভোকেট শফিকুল ইসলাম আহ্বায়কের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যে উপজেলা সদরের থানা রোডে উপজেলা বিএনপি কার্যালয়ের জন্য একটি কক্ষ ভাড়া গ্রহণ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই কক্ষে উপজেলা বিএনপি’র কার্যালয়ের উদ্ধোধন করা হয়

এসময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ ও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সহকারি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য দেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews