1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

বাহুবলে ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ আব্দুল হেকিম (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বুলবুল আহমেদ ও এএসআই আব্দুল বারেক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মিরপুর এলাকার রঘুরামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি আব্দুল হেকিম (৫৪) উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত মঞ্জব আলীর ছেলে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ আব্দুল হেকিম কে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এ উপজেলাকে মাদক মুক্ত করতে থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews