1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বকশীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দফাদারের দাফন সম্পন্ন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

মোঃ হারুন অর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দফাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গার্ড অব অনার শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়।

বকশীগঞ্জ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে মির্ধাপাড়া নিজবাড়ীর কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহাম্মেদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীরমুক্তিযোদ্ধা আমিনুল মাষ্টারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন নজরুল ইসলাম দফাদার। ফেরার পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেয়ার পথে তিনি মারা যান ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী,৬ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট