বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

নবগঠিত বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটিকে সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

নাফিজ মাহমুদ হাওলাদার: নবগঠিত বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটিকে সংবর্ধনা দিয়েছে বেতাগী উপজেলা ও পৌর বিএনপি। রবিবার বিকেলে বেতাগী শহরের একটি স্থানীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে বেতাগী উপজেলা ও পৌর বিএনপি উষ্ণ অভ্যর্থনা জানায়। উপস্থিত নেতারা বলেন, “দলের নবগঠিত আহবায়ক কমিটি বরগুনা জেলায় সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা যোগাবে।”

এসময় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে অংশ নেয় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। তারা নবগঠিত জেলা কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই নেতৃত্ব বরগুনার ছাত্ররাজনীতিতে ঐক্য ও নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”

অনুষ্ঠান শেষে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ পারস্পরিক সৌজন্য বিনিময় করেন এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপি’র নেতারা নবগঠিত জেলা কমিটির প্রতি সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews