1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

  ৬ দফা দাবীতে হবিগঞ্জ স্থাস্থ্য সহকারিদের কর্মবিরতি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

সারোয়ার নেওয়াজ শামীম, চুনারুঘাট: নিয়োগবিধি সংশোধন ১৪তম গ্রেড এ উন্নীত করণের দাবিতে হবিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) কেন্দ্রীয় সমন্বয় পরিষদের ঘোষিত দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করছেন। তাদের ন্যায্য ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হওয়ায় সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ টিকা প্রদান সেবা বন্ধ রয়েছে, যা রোগী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। হবিগঞ্জ জেলা শাখার সভাপতি  ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে এই কর্মসূচিতে স্বাস্থ্য সহ কারীরা অংশগ্রহণ করছেন। এছাড়া উপজেলার নেতৃবৃন্দ   সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীরাও আন্দোলনে সক্রিয়। কর্মবিরতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হয়েছে। রোগী ও অভিভাবকরা দূর-দূরান্ত থেকে আসলেও সেবা গ্রহণ করতে পারছেন না।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা ন্যায্য দাবিগুলো হলো—

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক যোগ্যতার ভিত্তিতে ১৪তম গ্রেড প্রদান।

২. ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল মর্যাদা নিশ্চিত করা।

৩. পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান।

৪. প্রশিক্ষণ ছাড়াই সবার জন্য স্নাতক স্কেল চালু করা।

৫. বেতন পুনর্নির্ধারণে টাইম স্কেল সংযুক্ত করা।

৬. ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের সমমানের স্বীকৃতি প্রদান।

আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা জানান, আমাদের ন্যায্য দাবী কিন্তুু  বারবার আমাদের আশ্বাস দিয়েও তা আর পূরণ করা হয় না, সে কারণেই আমাদের কর্মসূচি পালন করতে হচ্ছে,আমাদের দাবী আদায় না করে আমরা ঘরে ফিরবো না , তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মবিরতি অব্যাহত থাকবে ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews