1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

সমুদ্রে মা ইলিশ রক্ষায় বরগুনায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

নাফিজ মাহমুদ হাওলাদার: মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বরগুনা উপকূলীয় সমুদ্র এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা মোতায়েন করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরা রোধে নৌবাহিনী বিশেষ টহল পরিচালনা করছে।

জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের সমন্বয়ে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে যাতে কেউ নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করতে না পারে। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা কার্যক্রমও চলছে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, “মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সমুদ্রে নৌবাহিনীর উপস্থিতি জেলেদের মাঝে সচেতনতা বাড়াবে এবং অবৈধ মাছ ধরা কার্যক্রম অনেকটাই কমে আসবে।”

উল্লেখ্য, প্রতিবছর মা ইলিশ সংরক্ষণে নির্দিষ্ট সময় পর্যন্ত সমুদ্র ও নদীতে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এই সময়ে নৌবাহিনীর টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে যাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন হয় এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পায়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews