1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম বরগুনা-২

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

নাফিজ মাহমুদ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সরগরম হয়ে উঠেছে বরগুনা-২ (পাথরঘাটা–বামনা–বেতাগী) আসন। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন ভোটারদের মন জয় করতে।

প্রার্থীরা একদিকে কেন্দ্রীয় পর্যায়ে মনোনয়নের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এলাকায় উঠান বৈঠক, ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাশাপাশি তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ভোটারদের সঙ্গে প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ফলে সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনী আগ্রহ ও আলোচনা বাড়ছে দিন দিন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে একাধিক শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। তাই আসনটি হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের অন্যতম আলোচিত নির্বাচনী ক্ষেত্র।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট