1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে জিরা, ফুচকা ও গাঁজাসহ যানবাহন আটক

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং ফুচকাসহ একটি ট্রাক এবং ১০ কেজি ভারতীয় গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ করতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮৪ লক্ষ ৯২ হাজার ৪০০ টাকা।

০১ অক্টোবর ২০২৫ শেষ রাত আনুমানিক ৪ টায় হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলাধীন চুনারুঘাট-তেলিয়াপাড়া রোডে নোয়াপাড়া নামক এলাকায় একটি অভিযান চালানো হয়। গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহলদল সন্দেহজনক পাথর বোঝাই ট্রাককে চিহ্নিত করে থামায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পাথরের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ট্রাকভর্তি অবৈধ ভারতীয় জিরা এবং ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮২ লক্ষ ৫৭ হাজার ৪০০ টাকা।

এছাড়াও গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি অটোরিক্সা তল্লাশী করে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ অটোরিক্সাটি জব্দ করা হয়। যার সিজারমূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অভিনব কৌশলে পাথরের নিচে লুকায়িত অবস্থায় এই চোরাচালানের চেষ্টা করছিল এবং যাত্রীবেসে অটোরিক্সায় মাদক বহন করছিল। আটককৃত মাদক, জিরা, ফুচকা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

অভিযান সম্পর্কে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এ প্রসঙ্গে বলেন, “চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান ও মাদক প্রতিরোধ করে আসছে। বর্তমানে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত পন্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস এবং গাঁজা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews