1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাখাই থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে লাখাই থানার উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল থানা মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের, পুজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী সভাপতিত্বে ওসি তদন্ত কৃষ্ণ রায়ের সঞ্চালনা করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি

মতবিনিময় সভায় লাখাই উপজেলার ৬৫টি দুর্গাপূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটি সদস্য আশীষ দাশ গুপ্ত লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী ও সাধারণ সম্পাদক সম্পদ রায়, অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য আলোচনার মধ্যে ছিল—প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারকরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজা চলাকালীন সময়ে পুলিশ প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট