1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

লাখাইয়ে শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলার বিশেষ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে লাখাই উপজেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই সহকারী কমিশন ভুমি কাজী শারমিন নেওয়াজ লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী, কর্মকর্তা, পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্টের হবিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আশীষ দাশ গুপ্ত লাখাই উপজেলা,পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী সাধারণ সম্পাদক সম্পাদ রায় তাই লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক, ইমাম সমিতির সভাপতি, আনসার ভিডিপির প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ এর প্রতিনিধি, ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদের মধ্যে উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়নের বিশ্বজিৎ ভট্টাচার্য, মুড়িয়াউক ইউনিয়নের বিপ্লাব রায়, করাব ইউনিয়নের বিষ্ণুপদ পালবুল্লা ইউনিয়নের বলেন বিশ্বজিত রায়বামৈ ইউনিয়নের জনক চন্দ্র দেব লাখাই ইউনিয়নের মিন্টু লাল দাস সহ প্রমুখ।

সভায় জানানো হয়,এবছর উপজেলায় মোট ৬৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বক্তারা বলেন,পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বন্তরের মানুষের সহযোগিতায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews