1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

৫৫ বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ টাকার ভারতীয় মাদক ও বিভিন্ন পণ্য জব্দ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি: বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশকে চোরাচালান ও মাদকমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার নিয়ে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নিরলস ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায়, হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ৫৫ বিজিবির চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ও সফল অভিযান পরিচালিত হয়েছে।

সম্প্রতি ৫৫ বিজিবি বিভিন্ন সীমান্ত থেকে চোরাই পথে আনা ভারতীয় পণ্য আটক করে। এসব অভিযানে ভারতীয় গাঁজা, ফেনসিডিল, মদ, সিগারেট, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস সামগ্রী, হিমায়িত মুরগির মাংস এবং বাইসাইকেল ইত্যাদি পণ্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ৪৫৫ টাকা।

অভিযানের বিস্তারিত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকা— ভারতীয় মাদক, কসমেটিকস ও কাপড়সহ পণ্য আটক। যার বাজারমূল্য প্রায় ৬৩ লক্ষ ৩৬ হাজার ৪২০ টাকা।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট, গুইমারা ও সাতছড়ি সীমান্ত এলাকা— ভারতীয় মদ, শাড়ি, থ্রি-পিস, বাইসাইকেলসহ পণ্য আটক। যার বাজারমূল্য প্রায় ৮২ লক্ষ ১২৫ টাকা।

অধিনায়ক ৫৫ বিজিবি লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ করা। দেশের সার্বিক নিরাপত্তা ও সীমান্ত শান্তি বজায় রাখার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির সফলতা—

চলতি মাসে (সেপ্টেম্বর ২০২৫) এখন পর্যন্ত ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৭ কোটি ২০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও মানববাহন জব্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews