1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে গ্রিন সিগন্যাল পাচ্ছেন বিএনপি’র প্রার্থীরা, তিনটি আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে তিনটিতেই দলীয় প্রার্থী প্রায় চূড়ান্ত। হবিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী নিয়ে দো-টানা রয়েছে। এই আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি’র দলীয় প্রতীকে নির্বাচন করেছিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। বিএনপি এবারো তার বিষয়ে ভাবছে। যদিও ড. রেজা কিবরিয়া নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো অবস্থান জানাননি। এ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন শেখ সুজাত মিয়া। তিনি এই আসনের সাবেক এমপি। হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে সাবেক পৌর মেয়র আলহাজ জি কে গউছ দলীয় প্রার্থী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমীরীগঞ্জ) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবনকে দলীয় প্রার্থী করা হচ্ছে। এ ছাড়া হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে দলীয় প্রার্থী হতে যাচ্ছেন সৈয়দ মো. ফয়সল। এসব প্রার্থীদের শিগগির নির্বাচনী কার্যক্রম চালাতে দলীয় বার্তা দেয়া হবে বলে সূত্র জানিয়েছে। যদিও এসব আসনে এখন দলের একাধিক সম্ভাব্য প্রার্থী তৎপর রয়েছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট