1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সরাইলে আওয়ামী লীগ–বিএনপি দুই দলের নেতা বাচ্চু কারাগারে

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মাধবপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের আলোচিত রাজনৈতিক ব্যক্তি বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে সরাইল থানায় সোপর্দ করে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাচ্চু মিয়া অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও একইসঙ্গে তিনি বিএনপির একই পদে থাকায় দীর্ঘদিন ধরে বিতর্কে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি, জমি দখল ও সংঘর্ষে উসকানিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ডিবি কর্মকর্তার ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতের বাইরে ছিলেন। এমনকি সাম্প্রতিক সময়ে নিজেকে বিএনপি নেতা হিসেবেও পরিচয় দিতে শুরু করেন।

অবশেষে তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন অরুয়াইল ইউনিয়নের সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহল।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews