মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ❝সেরাদের সেরা❞ চুনারুঘাটের কৃত্তিকা পাল চুনারুঘাটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি মাধবপুরে ক্ষোব্ধ লোকজন পুড়িয়ে দিলেন মাদক কারবারিদের বাড়ি-ঘর ২০২৪-এর ছাত্র আন্দোলন: একটি পর্যালোচনা (৫ম পর্ব) হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত বাহুবলে ১১৪ দিন পর যোগ দিলেন নতুন এসিল্যান্ড, ভূমি সেবায় গতি ফেরার প্রত্যাশা নজরুল বর্ষ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি বাহুবলে পুলিশের বিশেষ মহড়া, ওসির নেতৃত্বে টহল জোরদার জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ চুনারুঘাটে শত বছরের পুরনো কবরস্হানের রাস্তা কেটে ফেলার অভিযোগ 

চুনারুঘাটের সন্তান আব্দুর রহমান তরফদার হলেন পিএসসির সচিব

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

জামাল হোসেন লিটন: প্রজ্ঞাপন জারির পরও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দিতে না পারা মো. আব্দুর রহমান তরফদারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব পদে পদায়ন করেছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন আব্দুর রহমানকে পিএসসির সচিব পদে পদায়ন করে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর পিএসসির সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গত ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যান। ওই দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম সচিব নিয়োগ দেয় সরকার। কিন্তু আব্দুর রহমান তাতে যোগ দেননি।

উল্লেখ্য মোঃ আব্দুর রহমান তরফদারের বাড়ি চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের চাটপাড়া গ্রামে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews