1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

মাধবপুরে প্রতিবেশীকে ফাঁসাতে ভাতিজিকে খুন, চাচা গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে ফাঁসাতে ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা রেনু মিয়া (৫৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ড থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেন।
র‍্যাব জানায়, নিহত সুমাইয়া আক্তার এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১৬ জুন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে চাচা জয়নাল মিয়ার বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হবিগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীতে রাত সোয়া ১২ টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে প্রতিবেশীকে ফাঁসাতে আপন ভাতিজিকেই নির্মমভাবে হত্যা করেছেন রেনু মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-৭, চট্টগ্রামের যৌথ টিম সীতাকুন্ডের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রেনু মিয়া মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,’তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ছাড়াও

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews