1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

প্রেম, দ্রোহ ও মানবতার কবি মনসুর আহমেদের জন্মদিন আজ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার: প্রেম, দ্রোহ ও মানবতার কবি, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক মনসুর আহমেদের জন্মদিন আজ। তিনি ১৯৮৫ সালের ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চুনারুঘাট উপজেলার রানীরকোট (কিরতাই) গ্রামে জন্মগ্রহণ করেন।

আধুনিক বাংলা কবিতায় প্রেম, দ্রোহ ও রাজনীতির সমন্বয়ে এক অনন্য কাব্যভাষা নির্মাণ করে যাচ্ছেন তিনি। কবিতার পাশাপাশি ছোটগল্প, শিশুতোষ গল্প, প্রবন্ধ ও সাংবাদিকতায় রেখেছেন সমান ভূমিকা।

শুধু সাহিত্য নয়, কিশোর বয়সেই সহপাঠীদের নিয়ে এলাকায় গড়ে তুলেছিলেন ক্রীড়া সংগঠন। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন হিতৈষী ফাউন্ডেশন ও হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন-এর মতো সংগঠনের।

একজন উদ্যোক্তা হিসেবেও সাফল্যের পরিচয় দিয়েছেন মনসুর আহমেদ। তিনি প্রতিষ্ঠা করেছেন প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন এবং ফ্যাশন হাউস উনিশ কুড়ি বুটিকস।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ফিরে এসো, বুকপকেটে ভালোবাসা; শিশুতোষ ছড়ার বই ভূতের বাড়ি যাচ্ছে পরী; সম্পাদিত গ্রন্থ অনুভবের ছোঁয়া, একাত্তরের গল্প ও মুক্তিপত্র। এছাড়া তিনি নিয়মিত সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ ত্রৈমাসিক শব্দকথা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট