বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা স্মৃতিতে রাজার বাজার হাইস্কুলের জন্ম কথা- সুকেশ চন্দ্র দেব বাহুবলে প্যালেস লাক্সারি রিসোর্টে সাংবাদিক প্রবেশের বিধিনিষেধ নিয়ে ক্ষোভ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুলে আউটরিচ ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবিগঞ্জের তরুণদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ পাহাড়ি ঢলে ধসে পড়েছে চুনারুঘাটের লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু বাহুবলে নির্মাণাধীন ব্রিজ নিচু হওয়ায় হুমকিতে ফসলি জমি, বন্ধের পথে নৌ-চলাচল জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ❝সেরাদের সেরা❞ চুনারুঘাটের কৃত্তিকা পাল চুনারুঘাটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি

রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো অসম্ভব: পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ: রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক নগর সংলাপে এসব কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ করা সম্ভব। পাথরের বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়, তবে পরিবেশের দায়িত্বে আছেন বলেই এর দায়িত্ব নিয়েছেন বলেও জানান তিনি।

চলনবিল প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা বলেন, এই বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ শেষ হয়নি। এছাড়া দু’টি এলাকা বাদে নদীর তালিকা করা হয়েছে। তুরাগ নদীতে ১৭ কিলোমিটার ড্রেজিং করা হবে বলেও জানান উপদেষ্টা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews