1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মাধবপুরে সাপের কামড়ে এক শিশু ছাত্রের মৃত্যু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানায়, শিশু সৌরভ দেবনাথ (১০) সন্ধ্যার পর বাড়ি থেকে প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার পথে খেলতে বের হলে হঠাৎ বিষধর সাপ তাকে কামড়ে দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ দেবনাথকে মৃত ঘোষণা করে।

সে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের পুত্র এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহত সৌরভের পিতা সুভেন দেবনাথ বলেন, আমার বাচ্চাকে প্রথমে ব্যাথা অনুভব করলে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দেখে, কোনো চিকিৎসা না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় সেখানে প্রাথমিক চিকিৎসার ৫ মিনিট পর আমার সৌরভ মৃত্যু বরন করে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেশী সমিরন দেবনাথ বলেন, আমার ভাতিজা খেলাধুলা করতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপে কামড় শনাক্ত করতে না পেরে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে রেফার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার কিছুক্ষন পর মৃত্যুবরন করে।

বর্ষা মৌসুমে এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসীরা।

এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন আছে তবে সাপে কাটা রোগীর অবস্থা বুঝে ভ্যাকসিন দেওয়া হয়। গতকাল রাতের ঘটনা আমি ইমারজেন্সি থেকে জেনে বিস্তারিত বলতে পারব।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট