1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে তিনি আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় সাবেক ডিসিকে একনজর দেখতে আদালত প্রাঙ্গণে ভিড় জমে।

রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

উল্লেখ্য, প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ ও অনুসন্ধান করায় ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে চোখ বেঁধে তুলে এনে ক্রসফায়ারের হুমকি ও নির্যাতন করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার অভিযোগে ওই রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

পরে কারামুক্ত হয়ে আরিফুল ইসলাম রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews