1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানপণ্য জব্দ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

প্রদীপ দাস, হবিগঞ্জ: মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একদিনের বিশেষ অভিযানে প্রায় ৫৪ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় মদ, বিয়ার, কসমেটিকস, আতশবাজি, ফুচকা ও একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পণ্য জব্দ করেছে।

গতকাল (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এলাকায় টহল দল অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে।

এছাড়া সীমান্তবর্তী সাতছড়ি ও মাধবপুরে পৃথক অভিযানে মদ ও বিয়ার, এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুচকা ও আতশবাজি উদ্ধার করা হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি যুদ্ধ ঘোষণা করেছে। সীমান্ত এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে।

জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।

আগস্ট মাসে এ পর্যন্ত বিজিবি’র অভিযানে প্রায় ৩০ কোটি টাকার চোরাচালানী পণ্য ও মাদক জব্দ হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews