Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

কুড়িগ্রামে আওয়ামীলীগ নেতার খপ্পরে পড়ে অর্ধ শতাধিক পরিবার নিঃস্ব

By Bertemu
আগস্ট ২৬, ২০২৫ 1 Min Read
০

 

মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীগের ইউনিয়ন সভাপতি ও রাজারহাট মহিলা কলেজের প্রভাষক এবং বাংলাদেশ সাবেক পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ কর্মকারের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ।

ভুক্তভুগীরা জানায়, ভিয়েতনাম ও ক্রোয়েশিয়ার ভিসা দেয়ার নামে উপজেলার অর্ধশতাধিক বেকার যুবকদের কাছ থেকে জন প্রতি ৪/৬ লাখ টাকা করে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে জাল ভিসা ও বিমানের জাল টিকিট দিয়ে পলাতক রয়েছেন উক্ত প্রতারক রবীন্দ্রনাথ কর্মকার।

ভুক্তভোগী শ্রী আকাশ চন্দ্র (২৫) জানান, দুই শতক ভিটেমাটি ছিল বিক্রি করে ও মায়ের সখের অলংকার তাও বিক্রি করে বিশ্বাস করে চেয়ারম্যান রবীর হাতে দিয়েছি আজ আমরা নি:স্ব!

বিমানবন্দর থেকে ফিরে আসা মো: দুলু মিয়া (৩০) জানান, ভিসা টিকিট সব জাল, আমরা প্রতারনার শিকার হয়েছি! বিমানবন্দরের লোকজন এটা বুঝতে পেরে আমাদেরকে গ্রেফতার করেনি, তাকে দেয়া অধিকাংশ টাকাই লোন নেয়া, এখন কিস্তির ভয়ে বাড়িতে থাকতে পারছিনা,

আরেক ভুক্তভোগী জানান, আমরা গরীব মানুষ খুব কষ্টের টাকা বিশাল স্বপ্ন দেখিয়েছিল তিনি, আরেক ভুক্তভোগী মজিদুল ইসলাম (২৫) জানান, আমার পরিবারটাকে নিঃস্ব করে দিয়েছে এখন ভিক্ষা ছাড়া আর উপায় নাই, ভুক্তভোগী আইয়ুব আলী জানান আমার ঢাকায় কষ্ট করে সারা জীবনের ইনকাম সে হাতিয়ে নিয়েছে!

ভুক্তভোগীদের কথা মতো তিনি এখনো দেশেই আছে, একই অভিযোগ সবার এ বিষয়ে সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ১৭ জনের টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, এজেন্সি ভূয়া ভিসা ও টিকিট দিয়েছে আমি চেষ্টা করছি পুনরায় কাজ করার।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, বিষয়টি জেনেছি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

দ.ক.সিআর.২৫

Author

Bertemu

Follow Me
Other Articles
Previous

উপজেলা পর্যায়ে প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি হবে আটা

Next

ডাকসু নির্বাচন: ভিপি পদে ৪৫, জিএস ১৯ প্রার্থী, ভোটার সংখ্যা ৩৯,৮৭৪

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র