1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক তেলিয়াপাড়ায় মাদক ব্যবসার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা আধুনিক সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিজয়া দশমীতে দেবীর বিদায়; দেশজুড়ে প্রতিমা বিসর্জন ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন

গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে সেবা কর্তৃক দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। সেবা কর্তৃক আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ব্লেইজ প্যাসকেল বিজ্ঞান ক্লাবের সদস্যরা। প্রতি বছরের মতো এবছরও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও নতুন প্রজন্মের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

মেলায় সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি – এই দুই বিভাগে মোট ছয়টি দল তাদের বৈজ্ঞানিক প্রজেক্ট ও পরীক্ষণ উপস্থাপন করে। শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, কৃষি এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তা ও গবেষণাধর্মী কাজ তুলে ধরে।

বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ মেলা পরিদর্শন করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থাপনা দেখেন এবং তাদের পরামর্শ ও উৎসাহ দেন।

উল্লেখ্য, গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে ২০১৯ সাল থেকে সেবার উদ্যোগে ব্লেইজ প্যাসকেল বিজ্ঞান ক্লাব কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি নিয়মিতভাবে বিজ্ঞানভিত্তিক নানা আয়োজন করছে, যার মধ্যে রয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান দেয়ালিকা প্রকাশ, কর্মশালা ও বিভিন্ন কর্মসূচি। এসব আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণার মনোভাব, দলগত কাজের দক্ষতা এবং নতুন ধারণা আবিষ্কারের আগ্রহকে আরও জোরদার করছে।

দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছিল অনুপ্রেরণার এক মহোৎসব। সবাই প্রত্যাশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews