1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতির ৩১ দফার লিফলেট বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

মোঃ সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও জনসংযোগ কর্মসূচি পালন করেছেন জেলা যুবদলের সভাপতি মো:রায়হান কোবির।

রবিবার ও সোমবার (২৪ও২৫)আগস্ট রৌমারী, রাজিবপুর উপজেলায় বিভিন্ন বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ও ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ এবং সৌজন্য সাক্ষাৎ সহ এলাকার জনসাধারণের খোঁজখবর নেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মো:রায়হান কবির। তিনি কুড়িগ্রাম- ৪ রৌমারী রাজিবপুর ও চিলমারী আসনের আগামীর জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। এইজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জেলা যুবদলের সভাপতি।

রায়হান কবিরের নেতৃত্বের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক মকবুল হোসেন, দিনমজুর আলম মিয়া, শিক্ষক মনজুরুল ইসলাম, শিক্ষার্থী ও বিএনপি’র ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী।

এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন এত বছরে অনেক নেতা দেখেছি কিন্তু এনার মত ভদ্র শিক্ষিত সৎ যোগ্য ও নিষ্ঠাবান রাজনীতিবিদ দেখি নাই। দেশ বরেণ্য কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির অন্যতম নেতা যিনি শ্রমিকদের জন্য নির্লস প্রচেষ্টা ও কাজ করে যাচ্ছেন মো:রায়হান কবির তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীক পেলে বিপুল ভোটে নির্বাচিত হবেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট