Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

লাখাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার, বহিষ্কারের দাবি

By কালনেত্র
আগস্ট ২৩, ২০২৫ 1 Min Read
০

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাই উপজেলায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিষ্কারের দাবি উঠেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাউক বাজার ফায়ার সার্ভিস অফিসের সামনে। পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টহল দল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়া এবং তার সঙ্গী তাজুল মিয়াকে আটক করে।

লাখাই থানা সূত্র জানায়, আটকের সময় তাদের পাশে পরিত্যক্ত অবস্থায় সাত পিস ইয়াবা জব্দ করা হয়। হাবিব মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা এবং তাজুল মিয়া ভাদিকারা চানপাড়ার বাসিন্দা।

লাখাই থানার এএসআই শুভ বণিক জানান, “পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে সন্দেহভাজন হাবিব মিয়া ও তাজুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের পাশ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

হাবিব মিয়ার গ্রেপ্তারের পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, যারা দলের পদ-পদবিতে থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমীন সুলতানাকে নিয়ে যড়যন্ত্রের জাল ফাঁস

Next

চুনারুঘাটে দিনব্যাপী এ কে ফাউন্ডেশনের বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র