1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি ক্যাভার্ড ভ্যান ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে চুনারুঘাটের চাঁদপুর এ অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবী। ব্যবসায়ীরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্রামের মৃত শুনিল দেবের ছেলে সুসেন দেব (৩৫) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত হাজী খলিলউল্লাহ’র ছেলে মোঃ আবু বক্কর (৩৫)।

মাদকসেবীরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁদপুর গ্রামের মৃত প্রিয়ন্তা সাঁওতালের ছেলে মনতুষ সাঁওতাল (৩০) এবং সুরেন্দ্র মালির ছেলে সুজন মালি (৩৫)। অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি দেড় টনের ক্যাভার্ড ভ্যান, পাঁচটি মোবাইল ফোন ও তিন হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি নুর আলম।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews