বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কালনেত্র ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তির ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এ জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হয় ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এ সময় আবেদন করেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সদস্যরা জানিয়েছেন, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আলাদাভাবে পরিচালিত হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews