1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার নারী আটক  

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশী চার নারী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাতটার দিকে মাধবপুর উপজেলার মালঞ্চপুর নামক স্থানে ১৯৯৬/৮-এস সীমান্ত পিলারের পাঁচশ গজ  অভ্যন্তরের বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ২৫ বিজিবি’র (সরাইল ব্যাটালিয়ন) ধর্মঘর বিওপির টহল দল।
আটককৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা বেপারীর মেয়ে মিনারা বেগম০( ২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯) ও কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিবিকে জানিয়েছেন ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজ করতে তারা ভারতে যাচ্ছিলেন। মানবপাচারকারী দলের সদস্য মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে কামাল মিয়া,নিজনগর তোফাবাড়ির ওমর আলীর ছেলে লিটন মিয়ার মাধ্যমে জনপ্রতি ১২ হাজার টাকা করে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটককৃত এবং পাচারকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি সূত্র।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews