1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জামাল হোসেন লিটন, চুনারুঘাট।।
অভিন্ন মানদণ্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

সভায় জানানো হয়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা নিষ্পত্তি, জনবান্ধব কার্যক্রম ও সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে জেলার বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এর মধ্যে চুনারুঘাট থানার ওসি নুর আলম সর্বাধিক সাফল্য অর্জন করায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

এসময় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “একজন ওসির দায়িত্ব শুধু থানার ভেতর সীমাবদ্ধ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও গুরুত্বপূর্ণ। ওসি নুর আলম তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অনুভূতি ব্যক্ত করে চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, “এ অর্জন শুধু আমার নয়, চুনারুঘাট থানার প্রত্যেক পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপার মহোদয়ের স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে।

সভায় জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews