Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

লাখাইয়ে অতিরিক্ত সিএনজি ভাড়া নিয়ে নৈরাজ্য; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

By কালনেত্র
আগস্ট ১৭, ২০২৫ 2 Min Read
০

 

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:

লাখাই উপজেলায় অতিরিক্ত সিএনজি ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। অভিযোগ উঠেছে, সন্ধ্যা নামলেই সিএনজি চালকরা যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করে। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিকল্প যানবাহনকে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে মোড়াকরি বাজার থেকে নকলাউকের উদ্দেশ্যে এক থেকে দুই কিলোমিটার দূরত্বের জন্য ৩থেকে ৪ জন যাত্রীর কাছ থেকে ৩০০ টাকা ভাড়া দাবি করা হয়। অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায় যাত্রীরা যখন ১০০ টাকায় একটি অটো ভাড়া করেন, তখন সিএনজি ম্যানেজার সেলিম মিয়া অটোচালক এবং যাত্রীদের পথ আটকে দেন।

অটোচালক বামৈ গ্রামের ইয়াসিন মিয়া বাধা দেওয়ার কারণ জানতে চাইলে সেলিম মিয়া তাকে মারধর করেন। ইয়াসিন মিয়া জানান, “যাত্রীরা আমার গাড়িতে আসতে চাইলে সেলিম মিয়া বাধা দেয় এবং আমাকে মারধর করে আমার অটো গাড়ির চাবি চিনিয়ে নেন । এবং সিএনজি ম্যানেজার সেলিম মিয়া বলে, রাতে এই রুটে সিএনজি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না।”

এ বিষয়ে সিএনজি ম্যানেজার সেলিম মিয়া তার কাজের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “রাত বেশি হওয়ায় আমাদের সিএনজি দিয়ে যেতে হবে। আমাদের সিএনজি ছাড়া অন্য কোনো গাড়ি দিয়ে যাওয়া যাবে না।”

যাত্রীরা জানান, প্রায়শই সন্ধ্যা হলে সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দেন এবং যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। একজন যাত্রী বলেন, “আমি আমার মা ও বোনকে নিয়ে আসছিলাম। অটোতে আসতে চাইলে আমাদের সঙ্গে সিএনজি চালকরা বাজে ব্যবহার করে।”

সচেতন মহলের দাবি, সিএনজি চালকরা সন্ধ্যার পর নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে যাত্রীদের জিম্মি করে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

জনগণের দাবি, এই নৈরাজ্য বন্ধ করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে যাত্রীরা ন্যায্য ভাড়ায় নিরাপদে যাতায়াত করতে পারেন।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটের গাজীপুরে আজ বিএনপির সমাবেশ ছিল লোকে লোকারণ্য

Next

পাথর লুটে প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র