1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

বাঁচতে চায় ক্যানসার আক্রান্ত কিশোরি হেলেনা, প্রত্যাশা বিত্তবানদের সুদৃষ্টি

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

 

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি :

জন্ম থেকে দুর্ভাগা হেলেনা আক্তার। জন্মের পরপরই হারিয়েছেন বাবা-মাকে। এতিম এই ১৭ বছরের মেয়েটি তার মামা-মামির আদর-যত্নে বড় হয়েছেন, কিন্তু জীবন যখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, তখনই সে আক্রান্ত হয়েছে এক মরণব্যাধি ক্যান্সারে। লাখাই উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামের কালাই মিয়া ও লালি বেগমের এই মেয়েটিকে বাঁচাতে এখন প্রয়োজন প্রচুর টাকা, যা তার পরিবারের পক্ষে যোগানো সম্ভব নয়।

হেলেনার বাবা-মায়ের কোনো ভিটেমাটি ছিল না। মামা-মামি ও খালাদের বাড়িতেই তার আশ্রয়। জীবনের এই কঠিন বাস্তবতা নিয়ে সে যখন বেঁচে থাকার স্বপ্ন দেখছিল, তখন তার শরীরে বাসা বাঁধল দুরারোগ্য ক্যান্সার। তার চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তার পরিবার।

এই কঠিন পরিস্থিতিতে হেলেনাকে বাঁচাতে এগিয়ে এসেছেন এলাকার কিছু যুবক। তারা স্থানীয় বুল্লা বাজারসহ বিভিন্ন বাজারে তার চিকিৎসার জন্য চাঁদা সংগ্রহ করছেন। হেলেনা এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে, কারণ তাদের সহযোগিতা পেলেই সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

জীবনের অনেক স্বপ্ন আর আশা নিয়ে যে মেয়েটি বেঁচে থাকার লড়াই করছে, আর্থিক সংকটের কারণে তার জীবন যেন থেমে না যায়।

আসুন, আমরা সবাই মিলে এই অসহায় মেয়েটির পাশে দাঁড়াই এবং তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাই।

সহযোগীতা পাঠাতে যোগাযোগ করুন: 01757461743

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews