1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

নাগেশ্বরীতে ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রহস্যজনক মৃত্যু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

মো: সেকেন্দার আলী, কুড়িগ্রাম প্রতিনিধি:

অদ্য-১৬ আগস্ট শনিবার আনুমানিক -০০.৩০ ঘটিকা হতে- ০৫.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় নাগেশ্বরী থানাধীন পৌরসভার হলিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পিছনে লাগোয়া বিলে হলি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার জায়গার মালিক অবসরপ্রাপ্ত সাব-রেজিস্টার ভিকটিম সহিবুর রহমান স্বপন প্রধান(৬৫),পিতা মৃত আজগর আলী প্রধান, সাং- সাতানিপাড়া,থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম এর লাশ পাওয়া যায়।

স্থানীয় অনুসন্ধানে জানা যায়, ভিকটিম সহিবুর রহমান স্বপন প্রধান গতকাল রাত্রীবেলা বাসায় না যাওয়ার তাহার পরিবারের লোকজন রাত্রী অনুমান-২৩.০০ ঘটিকা হতে তার খোজখবর করতে থাকে। খোঁজাখুঁজি করিয়া না পেয়ে অদ্য সকাল অনুমান ০৫.৩০ ঘটিকা হতে পুনরায় খুজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে অদ্য-১৬-০৮-২০২৫ খ্রিস্টাব্দ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় হলিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পিছনে লাগোয়া বিলে কচুরী পানার নিচে ভিকটিমের মৃতদেহ দেখতে পান। স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উপরে তুলে আনলে ভিকটিমের শরিরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে নাগেশ্বরী থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখেন। পুলিশ ভিকটিমের পরিহিত পায়জামার পকেট হতে একটি চিরকুট উদ্ধার করেন যাহাতে *আমার অপমৃত্যুর দেহটা লেকসিটির একটি জায়গায় মাটি চাপা দিয়ে রাখবেন* লেখা ছিল।

আরো জানা যায়, ভিকটিমের ছোট ভাই মোঃ আবু তালহা এবং প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ ছিল। জমাজমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান ছিল। পুলিশ ঘটনার সহিত সন্দেহে তাহার আপন ছোট ভাই ১। মোঃ আবু তালহা (৫০), পিতা-মৃত আজগর আলী প্রধান, সাং- কলেজমোড়, প্রতিবেশী ০২। মোঃ হাফিজুর রহমান(৫১) পিতা- মৃত নারিয়া শেখ, গ্রামঃ বানুরখামার, উভয় থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রামদ্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

ভিকটিমের লাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট