1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

মাধবপুরে মাছের খামারে সন্ত্রাসী হামলা, লুটপাটের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামে মৎসচাষী হাজী সিরাজ আলীর দিঘীপাড় কেটে দিয়ে মাছ চুরি ও লুটপাট, ভাঙচুর এবং সন্ত্রাসীদের গুলাগুলি করার অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়। এতে রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি ও বিভিন্ন ধরনের মাছ প্রায় ৫০/৬০ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে বলে হাজী সিরাজ আলী দাবি করেছেন।

কিছুদিন আগে সিরাজ আলীর ছেলে ফুয়াদ হাসান সাকিব বিজিবি’র হাতে গ্রেপ্তার হওয়ার পর তাদের মাছ চাষের হ্যাচারী ও দিঘিরপাড় কেটে দেয় এবং মাছ বিভিন্ন ভাবে এলোপাতাড়ি ভাবে নিয়ে যায়। দুর্বৃত্তরা পুকুরের হ্যাচারি ভাঙচুর ও গুলাগুলি শব্দে পাহারাদার আত্মরক্ষার ভয়ে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা হ্যাচারী রক্ষার জন্য চেষ্টা করে। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনায় ভক্তভোগী মাছ চাষী সিরাজ আলীর পুত্রবধূ মোছা: ফারজানা আক্তার (ইসপা) বাদী হয়ে আদালতে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী মামলা দায়ের করেছেন।

বর্তমানে গন্ধবপুর সীমান্তবর্তী এলাকায় আইনশৃংখলার চরম অবনতি হচ্ছে। সেখানে প্রতিনিয়ত রাতের বেলা গুলাগুলি সহ বিভিন্ন দাঙ্গাহাঙ্গামা লেগেই রয়েছে। এলাকার স্থানীয় জনগণ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জোর দাবী জানিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যাহ বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews