1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

জামাল হোসেন লিটন, চুনারুঘাট।। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত চার দিনে ৭টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামী শাড়িসহ মোট ৫১ লক্ষ ৯৩ হাজার ২৫০ টাকা মূল্যের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বড় ধরনের চোরাচালান সংঘটিত হতে পারে। এরই প্রেক্ষিতে গত ১০ আগস্ট ২০২৫ ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে, যার সিজার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।

এছাড়া, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামী শাড়ি জব্দ করে, যার সিজার মূল্য ৪৯ লক্ষ ৪৩ হাজার টাকা। পাশাপাশি, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার সিজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার ২৫০ টাকা।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাই-সাইকেল আটক করে, যার সিজার মূল্য ২৬ হাজার টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে।”

জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews