Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

জাতীয়

বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য নতুন নির্দেশনা

By Bertemu
আগস্ট ১১, ২০২৫ 1 Min Read
০

 

কালনেত্র ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১০ আগস্ট) বিকেলে জারি করা এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র ও জনসংযোগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

নির্দেশনায় বলা হয়েছে, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় (ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি) যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। এটি বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয়।

নির্দেশনায় যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়। এ ছাড়া বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা করতে অনুরোধও জানানো হয় নির্দেশনায়।

উল্লেখ্য, গত ২৭ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও বিদায় গ্রহণকারী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দু’জন সঙ্গী প্রবেশ করতে পারবেন- এমন নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দ.ক.সিআর.২৫

Author

Bertemu

Follow Me
Other Articles
Previous

বাড়ি পৌঁছাল ছাত্রদল নেতার গলা কাটা লাশ; দেখতে মানুষের ভিড়

Next

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র