1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

চুনারুঘাটে ২ মাদক কারবারিকে ইয়াবা সহ গ্রেফতার করেছে যৌথবাহিনী

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জামাল হোসেন লিটন, চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার চানপুর থেকে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫২২ পিস ইয়াবা, ৩কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

১০ আগষ্ট রবিবার দুপুরে চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ওসি নুরে আলম জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পশ্চিম চানপুর গ্রামের পঞ্চ প্রসাদ মুন্ডার পুত্র সমর মুন্ডা (২৩) ও মৃত ভাদ মুন্ডার পুত্র
পূর্ণ দেব মুন্ডা (৪০)। এসময় অনিল উরাং এর স্ত্রী স্মৃতি উরাং (৩৫) পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews