Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

মাধবপুরে বিদেশি মদ, মদব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ ও গ্রেপ্তার ১

By কালনেত্র
আগস্ট ৭, ২০২৫ 1 Min Read
০
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানের পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯০ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে নজির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপ ভ্যানটির পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।”
এসময় মাদক পরিবহনের অভিযোগে চালক নজির উদ্দিনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নজির সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।
মাধবপুর থানার ওসি শহীদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
দ.ক.সিআর.২৫
Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

শায়েস্তাগঞ্জে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ

Next

চুনারুঘাটে শিশু মুনতাহার লাশ তিন দিন পর পাওয়া গেছে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র