1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া

মাদকসহ ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করল ৫৫ বিজিবি

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জামাল হোসেন লিটন, চুনারুঘাট।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ৪৮ ঘন্টায় ১১টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, গরু, চাউল, ফুসকা এবং বাংলাদেশী মশার কয়েল ও বাই-সাইকেলসহ মোট ১০ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।

৫৫ বিজিবির সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া এবং রাজেন্দ্রপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদ এবং ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা।

পাশাপাশি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, গরু এবং ৬০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা।

এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান এবং কাকমারাছড়া বিওপির টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ০৬ বোতল ভারতীয় মদ, ৭৪ কেজি ফুসকা, ৩৯০ কেজি বাসমতি চাউল এবং ৯৯০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল ও ১টি বাই-সাইকেল আটক করেছে। যার সিজার মূল্য ৩ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews