1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক

বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বাবা ও মেয়ের উপর হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান গত ৩০ জুলাই দুপুরে বড়লেখার শিমুলিয়া এলাকায় দিনে দুপুরে ঘটে এই দস্যুতা।
পূবালী ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করে বাড়ি ফেরার পথে আব্দুল আহাদ ও তার মেয়ে সুহাদা আক্তারকে গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, একটি স্মার্টফোন ও রুপার চেইন। ঘটনার পরপরই বড়লেখা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় গঠন করা হয় একটি বিশেষ তদন্ত টিম। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করা হয় আসামিদের। ১ আগস্ট সিলেট মহানগরের শাহপরাণ থানার কাজিরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুইজনকে।
তারা হলেন- কুলাউড়ার সেলিম আহমদ ওরফে অনিক এবং সিলেটের সাকিব আহমদ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৯ হাজার ৫০০ টাকা, ছিনতাইকৃত মোবাইল ফোন, দস্যুতায় ব্যবহৃত দা, একটি মোটরসাইকেল ও দস্যুতাকালীন পরিহিত পোশাক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে এবং ভুক্তভোগী তাদের শনাক্ত করেছেন। অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews