1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রথম প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই: আসিফ নজরুল

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এটি হলে বাংলাদেশের শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো চুক্তি আগে হয়নি। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গেও এমন চুক্তি হয়নি। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা আরও বাড়বে।

তিনি জানান, মালয়েশিয়ায় যাওয়া নিয়ে যেসব কর্মী গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেননি, তাদের পাঠানোর প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এ বিষয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

ড. আসিফ বলেন, আমি যখন বললাম মালয়েশিয়া কর্মী নিচ্ছে, তখন অনেকে বলেছে যারা এখন অবৈধ হয়ে আছে, তাদের বৈধ করার ব্যবস্থা হয়নি, আবার নতুন করে পাঠানো হচ্ছে। অথচ মানুষের এত বড় দাবি পূরণ করার পরও গালিগালাজ করা হয়।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশ মানেই বেহেশত না। বিদেশ যেতে ৮-১০ লাখ টাকা খরচ হয়, অথচ এমন জীবনযাপন করতে হয় যে দেশের খারাপ বস্তিতেও মানুষ ভালো থাকে। তাই যাচ্ছেন তো যাচ্ছেন, খোঁজ-খবর নিয়ে যান। প্রতারকের খপ্পরে পড়বেন না। ১০ লাখ টাকা থাকলে দেশে ছোট একটা ব্যবসা করেও ভালোভাবে বাঁচা যায়।

তিনি আরও জানান, মন্ত্রণালয় থেকে রিইন্ট্রিগ্রেশনে নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসী সেবা ডিজিটালাইজড করা হয়েছে, যাতে বিদেশগামী ও ফিরে আসা কর্মীদের হয়রানি কম হয়।

অবশেষে ড. আসিফ নজরুল প্রবাসীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু বলছি মরিয়া হয়ে বিদেশ যাবেন না। অনিশ্চিত ভবিষ্যতের জন্য ১৫ লাখ টাকা খরচ করে ঝাঁপ দেবেন না।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews