1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

লন্ডনে সাধারণ যাত্রীর মতো লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেও জীবনযাত্রায় সাধারণ মানুষের মতোই থাকা সম্ভব—এরই এক নজির দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে অবস্থানকালে তিনি ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচল করছেন। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালবেলা লন্ডনের উত্তরের একটি বাসস্টপে দেখা যায়, হাতের মোবাইল ধরে এক মধ্যবয়সী পুরুষ জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে বসে আছেন। পরনে ছিল হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট আর পায়ে সাধারণ স্নিকার্স। তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ পর একটি লাল ডাবল-ডেকার লোকাল বাস এসে থামে, তিনি জনসাধারণের মতো সেই বাসে ওঠেন।
এই ঘটনার ছবি ও ভিডিও বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, তিনি কোনো ধরনের ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। এতে তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রতিফলন দেখা যায়।

তারেক রহমানের এই সাধারণ চলাফেরার দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এক একজন নেটিজেন বলেন, একজন রাজনীতিকের এ ধরনের সাধারণ জীবনযাপন বিরল। অনেকেই তার এই সহজ জীবনযাপনের প্রশংসা করে তাকে জনগণের কাছাকাছি মনে করছেন। বিএনপির মিডিয়া সেলও এই ছবিগুলো প্রকাশ করে দাবি করেছে, তারেক রহমান দেশের মানুষের সঙ্গে নিজের সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট।

এই ছবির মাধ্যমে দেশের রাজনীতিতে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। যেখানে ক্ষমতার পাশাপাশি মানুষের সঙ্গে মিশে থাকার গুরুত্ব ফুটে উঠেছে। সাধারণ মানুষের বাসস্থানের জীবনযাত্রার সঙ্গে মিল রেখে চলাচল এবং সরলতা রাজনীতিবিদদের জন্য একটি বড় শিক্ষা হতে পারে বলে মনে করছেন অনেকে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট