1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

চুনারুঘাটে সাতছড়ি সড়কে গাছ ফেলে ডাকাতি

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে।

প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের পথরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে।

পরিস্থিতি আঁচ করতে পেরে আরোহীরা চিৎকার শুরু করলে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews