1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মো: জাকির হোসেন, খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি:

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকার বিস্ফোরক মামলার আসামি হিসেবে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

গতকাল রাত ৮:৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।

অজিত বরণ সরকার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা। জুলাই ০২/০৭/২৫ ইং তারিখে বিএনপির অফিস ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযুগে মামলায় অভিযুক্ত হন, যেখানে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩) ধারা অনুযায়ী মামলা হয়।

এজাহারে বলা হয়, অজিত বরণ সরকারসহ একাধিক ব্যক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে সহিংস কর্মকাণ্ডে যুক্ত ছিল।

মামলাটি দায়ের করেন খালিয়াজুরী সদর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ মজলুম মিয়া। তার অভিযোগে ১৮৫ জন অভিযুক্তের নাম রয়েছে ।অজ্ঞাতনামা ২০০/২৫০ জন। যার মধ্যে অজিত বরণ সরকার অন্যতম প্রধান।

বর্তমানে অজিত বরণ সরকার চাঁপাইনবাবগঞ্জ থানা হাজতে আছেন। চাপাই নবাবগঞ্জের পুলিশের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews