বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল হাসিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল হাসিমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সাড়ে ৫টায় বহরা ইউনিয়নর আফজলপুর গ্রামের বাড়ির পাশে ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পন করা হয়।

পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল হাসিমের জানাজা নামাযে বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান সোহাগ এবং বীর মুক্তিযোদ্ধাগণ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম এর মৃত্যু কালে তার বয়স ছিল ৭৮ বছর। আজ ভোরবেলা নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়ে নাতি- নাতনী আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরে আফজলপুর গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতাত্তোর (১৯৭৩) সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা আফজলপুরের প্রথম উচ্চ শিক্ষিত ব্যাক্তি তিঁনি। শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। ঢাকা’র নামকরা সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews