1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

চুনারুঘাটে সংবাদ প্রকাশের পর কৃষকলীগ নেতার দৌড়ঝাপ। সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট পৌরসভার চন্দনা ৯নং ওয়ার্ডের হযরত সৈয়দ হিরা মিয়া রহ. এর মাজার দখলকারী কৃষকলীগ নেতা কামাল মিয়ার বিরুদ্ধে দৈনিক কালনেত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর নিজেকে বাঁচাতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে এবং সাংবাদিকদের প্রাণ নাসের হুমকি ধামকি দিয়ে চলছে।

জানাযায়, চন্দনা গ্রামের সৈয়দ হিরা মিয়া রহ. এর মাজারের আশপাশে জুয়া ও মাদকের আড্ডা বসায় বলে অভিযোগ উঠেছে কৃষকলীগ নেতা কামাল মিয়ার বিরুদ্ধে । মাজারের পাশে নির্মিত কামালের খানকা ঘর বিগত ৬ মাস পূর্বে ভেঙে পড়েছে। এলাকাবাসীর অভিমত আল্লাহর গজব থেকে কামালের খানকা ঘর ভেঙে পড়েছে।

কৃষক লীগ নেতা কামাল মিয়ার আরেকটি নাম রয়েছে গামছা কামাল। এলাকায় সে গামছা কামাল হিসেবে পরিচিত। এ বিষয়ে কামাল মিয়ার সাথে যোগাযোগ করলে সে জানায় আমার সাথেতো আরও দুই চারজন আছে কিন্তু তাদের নামে সংবাদ প্রকাশ করা হয় না শুধু আমার নামে সংবাদ প্রকাশ হয় । তিনি আরও জানান, আমার বিরুদ্ধে এসব সংবাদ প্রকাশ করে কোন লাভ নেই। প্রশাসন আমার পকেটে।

উল্লেখ্য যে, কামালের বড় ভাই তাজুল ইসলাম ডিসিপি হাইস্কুলে কেরানী থাকাকালীন সময়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমানিত হলে ৪৮ হাজার টাকা জরিমানা দিয়ে ২০২১ সালে অবসরে যান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews