1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

লাখাইয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:

লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের
ফরিদ মিয়া নিখোঁজ এর ২৪ ঘন্টা পর হাওর থেকে মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

সরেজমিনে সন্তোষপুর গ্রামের লোকদের সাথে মৃত ফরিদ মিয়ার সাথে থাকা ইসমাইল ও তার পিতার সাথে আলাপ কালে তারা জানান, রোববার দিবাগত ভোর রাতে অর্থাৎ সোমবার মৃত ফরিদ মিয়ার বাড়ীর উত্তরে হাওরে কারেন্ট জাল দিয়ে ফরিদ মিয়া, ইসমাইল মিয়ার ও তার পিতা এলকাছ মিয়া ৩ জন মিলে হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে হাওরে ধমকা হাওয়া ও ভারী বৃষ্টির কারনে হাওরে অন্ধকার নেমে আসে ওই সময় আমরা কোন প্রকার বুঝে উঠতে না পের হঠাৎ মৃত ফরিদ মিয়া পানিতে পরে যায় বলে জানান ফরিদ মিয়ার সাথে থাকা ইসমাইল ও তার পিতা এলকাছ মিয়া।

তারা আরও বলেন দিনের বেলা লাখাই ফায়ার সার্ভিসের একটি টিম সারাদিন খোঁজা খুঁজির করে মৃত ফরিদ মিয়া (৫৫) এর লাশ না পেয়ে তারা বিকেলে চলে যায়। এর পর আমরা ও পাড়ার লোকজন কে নিয়ে সারারাত হাওরে নৌকা নিয়ে খুঁজা খুঁজি করতে থাকি এবং সকাল ৬টার সময় বাওয়া নামক স্থানে মৃত ফরিদ মিয়ার লাশ ভেসে আছে দেখে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসি।

এ বিষয়ে মৃতের ছেলে রাকিব মিয়া (২৫) জানান আমার পিতার মৃত্যু নিয়ে আমাদের কাহারও বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ বা সন্দেহ নাই।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট