1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ

চুনারুঘাট সীমান্তে বিজিবি’র প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য ও মাদক জব্দ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মীর জুবাইর আলমঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ০৩ দিনে ০৪টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ভারতীয় মাদক, গরু এবং বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ মোট ৭০ লক্ষ ০৪ হাজার ৭৬০ টাকা মূল্যের সামগ্রী জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গত ২৫ জুলাই ভোররাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। সিলেট থেকে ঢাকামুখী একটি বিশেষ পরিবহন তল্লাশি করে বিজিবি সদস্যরা ৪৫ বস্তায় মোট ১৩৩৯ কেজি জিরা, ১২০ বস্তায় ৫৪০০ কেজি ভারতীয় ফুচকা, ৫৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট ১০ বক্স, ডার্ক চকলেট ০২ বক্স, ডেইরী মিল্ক ০৩ বক্স, ৬২৬ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২,৮০০ পিস ভারতীয় হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১১৮০ প্যাকেট অবৈধ আতশবাজি এবং ৫টি কম্বল জব্দ করে। এই জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৩ হাজার ২৬০ টাকা।

এছাড়াও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে। এসব অভিযানে তারা ভারতীয় ২২৯টি শাড়ি এবং ৬টি গরু জব্দ করে, যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। পাশাপাশি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বিওপি থেকে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে ০৬ বোতল ভারতীয় বিয়ার আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১,৫০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার কঠোরভাবে দমন করব।

৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৩ কোটি ০৫ লক্ষ ১৬ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট