1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

নবীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সাগর আহমেদ, নবীগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহায়তায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। আলোচনা সভায় আরও অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া আহমেদ, এবং পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আসাদুজ্জামান অনুজ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ‘জুলাই আন্দোলনের’ প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর “জুলাই পুনর্জাগরণে” কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশব্যাপী শপথ পাঠ পর্বে অংশগ্রহণ করেন উপস্থিত সবাই। পরে স্থানীয়ভাবে আলোচনা পর্ব ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।সমাপ্তি পর্বে অংশগ্রহণকারীরা ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। শপথে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের পক্ষে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews