1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আবহাওয়া ডেস্ক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৭ জুলাই) সকাল ৫ থেকে পরবর্তী ৮ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়ার এই পূর্বাভাসের প্রেক্ষিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া একই দিনে আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে জানানো হয়, রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে, বিশেষ করে উপকূলীয় বিভাগগুলোতে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের যে প্রবণতা দেখা দিয়েছে, তা সাপ্তাহিক আবহাওয়ার ধারাবাহিকতা অনুযায়ী পুরো সপ্তাহজুড়ে থাকতে পারে। ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দা ও নৌযান চলাচলে সংশ্লিষ্টদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই অবস্থায়, উপকূলীয় ও নিচু এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃষি, মৎস্য ও খামারিদেরও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে, যাতে আকস্মিক ঝড়বৃষ্টি বা জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনা যায়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews