বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৪৪জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই  হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতের এমপি গাজী নজরুল বহিষ্কার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, তবুও আপাতত কারামুক্তি নয় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ধুলিয়াখাল-দিঘলবাগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা

খোয়াই নদীতে দুটি ব্রীজ করে দিয়েছি তখন তারা কোথায় ছিলেন: সৈয়দ ফয়সল

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

কালনেত্র প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এর প্রতিবাদে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯নং রানীগাও ইউপি শাখা কর্তৃক আজ এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নের রুপকার, হবিগঞ্জ-৪ আসনের গণমানুষের প্রিয়নেতা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি হবিগঞ্জ-৪ আসনে তার প্রতিদ্বন্ধিদের উদ্দ্যেশে বলেন- ৯১ সাল থেকে চুনারুঘাট মাধবপুরে বিএনপিকে সুসংগঠিত করেছি। গ্রামে গ্রামে উন্নয়ন করেছি। খোয়াই নদীতে দুটি ব্রীজ করে দিয়েছি। তখন তারা কোথায় ছিলেন?

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক, চুনারুঘাট উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, প্রমুখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews