1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

হবিগঞ্জের ডিসি আ.লীগের দোসর: এনসিপি

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল।

এ সময় তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগেই জেলা প্রশাসককে নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করি। সেই হিসেবে আমরা প্রচার-প্রচারণা করি। কিন্তু আজ বিকেলে আমাদের ডেকে নিয়ে বলেন, এটি রাজনীতিক প্রোগ্রাম, তাই অনুমতি না দেওয়ার কথা জানান।’

আবু হেনা মোস্তাফা কামাল বলেন, ‘জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনীতিক দলের সঙ্গে আঁতাত করে চলছেন। তাঁর আচরণে আমরা বিস্মিত হয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়ক মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্যসচিব অ্যাড. ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠু প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু হেনা মোস্তাফা কামাল জানান, আগামীকাল বৃহস্পতিবারের পদযাত্রা শহরের নিমতলা (শহীদ মিনার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হলে এসে শেষ হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews